শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২০৩০ সালের মধ্যে সাবওয়ে আর উড়ালপথে সুবিধা এনে দেবে মেট্রোরেল

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুলাই 2020, 10:12 রাত • 850 বার পঠিত
২০৩০ সালের মধ্যে সাবওয়ে আর উড়ালপথে সুবিধা এনে দেবে মেট্রোরেল

২০৩০ সালের মধ্যেই কমপক্ষে ৫০ লাখ লোককে সাবওয়ে আর উড়ালপথে যাতায়াতের সুবিধা এনে দেবে মেট্রোরেল। ২০২১ সালের ডিসেম্বরে মেট্রো যুগে প্রবেশ করবে রাজধানী ঢাকা। এরপর পর্যায়ক্রমে ২০৩০ সাল পর্যন্ত নির্মিত হবে আরও পাঁচটি মেট্রো লাইন। উড়াল-পাতাল (মাটির নিচে) মিলিয়ে মোট ১২৮ দশমিক ৭৪১ কিলোমিটার রেলপথ তৈরি করা হবে ঢাকায়। মোট স্টেশন থাকবে ১০৪টি। পুরো রেলপথ নির্মাণ চলবে ২০৩০ সাল পর্যন্ত।

মূলত রাজধানী ঢাকার যানজট কমানো, মানুষের যাতায়াতকে নাগালের মধ্যে নিয়ে আসা এবং সময় ও কর্মঘণ্টা বাঁচাতে মেট্রোরেলের মোট ছয়টি লাইন স্থাপন করবে সরকার, যার মধ্যে একটির (লাইন-৬) কাজ চলছে। এ ছাড়া বাস র‌্যাপিড ট্রানজিট নামে আরেকটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত।