শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২০২৪ সালের মধ্যে বাংলাদেশে তৈরি হবে হুন্দাইয়ের গাড়ি

অনলাইন নিউজ পোর্টাল • 06 সেপ্টেম্বর 2021, 03:53 দুপুর • 266 বার পঠিত
২০২৪ সালের মধ্যে বাংলাদেশে তৈরি হবে হুন্দাইয়ের গাড়ি

২০২৪ সালের মধ্যে বাংলাদেশে হুন্দাই এর যাত্রীবাহী গাড়ি তৈরি হবে এক কোর্ফারেন্স এমন তথ্য দিয়েছেন শিল্পমন্ত্রী নূরল মজিদ মাহমুদ হুমায়ূন । এর ফলে দেশেই তুলনামূলক কম মূল্যে পাওয়া যাবে বিদেশি ব্রান্ডের গাড়ি।
ফেয়ার গ্রুপ আয়োজিত ফেয়ার টেকনোলজিস-হুন্ডাই ‘থ্রি এস সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল রোববার রাজধানীর তেজগাঁওয়ের হুন্দাই থ্রি এস সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, হুন্দাই ও ফেয়ার টেকনোলজি যৌথভাবে বাংলাদেশে হুন্দাই যাত্রীবাহী যানবাহন উৎপাদন কারখানা গড়ে তুলছে। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এ কারখানা স্থাপন করা হবে।

নূরল মজিদ মাহমুদ হুমায়ূন  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় শিল্পের বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করার সুযোগ দিচ্ছেন। ফলে, এখন থেকে দেশেই বিক্রয়, বিক্রয় পরবর্তী সেবা এবং খুচরা যন্ত্রাংশ ক্রয়ের সুবিধা পাবেন গাড়ি প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের গ্রাহকেরা।