২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন : ইসি
আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।
আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজন করা হয় নির্বাচনি প্রশিক্ষক তৈরির কর্মসূচিতে। এই উদ্বোধনী কর্মসূচিতে আনিসুর রহমনা এই কথা বলেন।
তিনি বলেন, বলা যায় ২০২৪ সালের শুরুর দিকে, জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমরা এখনও ভোটগ্রহণের কোনো তারিখ ঠিক করিনি। আজকের প্রশিক্ষণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম
শুরু হয়ে গেল।
প্রশিক্ষণে মোট ২ হাজার ২০০ প্রশিক্ষক তৈরি করা হবে। তারা পরে মাঠ পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।
এই কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার এর মধ্য জানিয়েছেন, তফশিল নভেম্বরের প্রথম দিকে ঘোষণা করা হবে। তিনি বলেছিলেন, ভোটগ্রহণ করা হবে এই বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে।