২০২২ সালে হাউস স্পিকার পদে লড়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প
অনলাইন নিউজ পোর্টাল
•
06 জুন 2021, 09:30 সকাল
•
774 বার পঠিত
যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করার লক্ষ্যে ২০২২ সালে হাউস স্পিকারের দায়িত্ব নিতে প্রতিনিধি সভায় অংশ নেওয়ার কথা বিবেচনা করবেন।
শুক্রবার বিকেলে চরম ডান-রেডিও হোস্ট ওয়েইন অ্যালেন রুটে একটি সাক্ষাৎকারে ট্রাম্প এ ধারণা নিয়ে মন্তব্য করেন। ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন ট্রাম্পের পক্ষে কংগ্রেসের হয়ে ফেব্রুয়ারিতে হাউস অফ রিপ্রেজেনটেটিভের স্পিকারশিপে অংশ নেয়ার ধারণার ওপর প্রথম দৃষ্টি আকর্ষণ করেন। রুট সরাসরি তার সাক্ষাৎকারের সময় ট্রাম্পের সাথে এ ধারণাটি উত্থাপন করেছিলেন।