শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

২০০ কোটি টাকার বেশি পাচারকারীদের শনাক্ত, আইনি পদক্ষেপ চলছে

মোহাম্মদ খাইরুল আমিন • 11 মার্চ 2025, 04:54 দুপুর • 273 বার পঠিত
২০০ কোটি টাকার বেশি পাচারকারীদের শনাক্ত, আইনি পদক্ষেপ চলছে

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, বিশেষ করে কিছু “সেনসিটিভ কেস” চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, ২০০ কোটি টাকার বেশি অর্থ পাচারকারীদের শনাক্ত করা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়ায় বিভিন্ন দেশ জড়িত থাকায় এটি একটি জটিল প্রক্রিয়া হলেও তিনি আশাবাদী যে, অর্থ ফিরিয়ে আনা সম্ভব।

সরকার পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য একটি বিশেষ আইন করতে যাচ্ছে, যা অধ্যাদেশ আকারে খুব শিগগিরই কার্যকর হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৯ থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। এর মধ্যে ১৭ বিলিয়ন ডলার ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পাচার করা হয়েছে।

অর্থ ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, “হ্যাঁ, এটা সম্ভব। ২০০ কোটি টাকার ওপর যাঁরা পাচার করেছেন, তাঁদের চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে হয়তো আমরা আনতে পারব।” তিনি বলেন, ‘আমরা কিছু “সেনসিটিভি কেস” দেখছি।’

তিনি আরও জানান, আগামী মাসে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সরকার এই অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।