শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

২ এপ্রিল থেকে ভারতের ওপর কঠোর ব্যবস্থা

মোহাম্মদ খাইরুল আমিন • 05 মার্চ 2025, 04:10 দুপুর • 240 বার পঠিত
২ এপ্রিল থেকে ভারতের ওপর কঠোর ব্যবস্থা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের শুল্ক নীতিকে ‘অত্যন্ত অন্যায্য’ বলে আখ্যা দিয়েছেন এবং ঘোষণা করেছেন যে, আগামী ২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রও পাল্টা শুল্ক আরোপ করবে। তিনি চান, অন্যান্য দেশগুলো মার্কিন পণ্যের ওপর যে হারে শুল্ক আরোপ করে, যুক্তরাষ্ট্রও তাদের পণ্যের ওপর একই হারে শুল্ক বসাবে।

মঙ্গলবার (৪ মার্চ) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক ব্যবস্থার অপব্যবহার করেছে। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও কানাডার মতো দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্র অনেক কম শুল্ক ধার্য করে, যা সম্পূর্ণ অন্যায্য। ভারতের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন যে, ভারত মার্কিন গাড়ির ওপর ১০০ শতাংশেরও বেশি শুল্ক বসায়।

ট্রাম্প জানান, তার প্রশাসন অন্যায্য বাণিজ্য নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ভারত ও চীনের ওপর দ্রুত পাল্টা শুল্ক আরোপ করা হবে। তিনি স্পষ্টভাবে বলেন, ভারত নতুন শুল্ক ব্যবস্থায় কোনো ছাড় পাবে না। তার মতে, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের শুল্কহার অনুযায়ী পাল্টা শুল্ক বসাবে, অর্থাৎ তারা যতটা শুল্ক ধার্য করবে, যুক্তরাষ্ট্রও তাদের ওপর ততটাই শুল্ক বসাবে। যদি কোনো দেশ মার্কিন বাজারে প্রবেশে অশুল্ক বাধা রাখে, তবে যুক্তরাষ্ট্রও একই ব্যবস্থা নেবে।

ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে তার প্রশাসন মেক্সিকো, কানাডা ও চীনের ওপর কঠোর শুল্ক আরোপ করেছিল, যেখানে অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালানের মতো বিষয়গুলোকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেন, ট্রাম্প কানাডার অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা করছেন, যাতে যুক্তরাষ্ট্র একসময় কানাডাকে নিজ ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে পারে। পাশাপাশি, তিনি অভিযোগ করেন যে ওয়াশিংটন তার মিত্রদের টার্গেট করছে, অথচ ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রতি ‘আপসমূলক’ মনোভাব দেখাচ্ছে।