শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

১৯৭৫ এর পর সবচেয়ে সৎ-সাহসী ও জনপ্রিয় নেতা শেখ হাসিনা

মোহাম্মদ খাইরুল আমিন • 27 সেপ্টেম্বর 2022, 04:19 দুপুর • 380 বার পঠিত
১৯৭৫ এর পর সবচেয়ে সৎ-সাহসী ও জনপ্রিয় নেতা শেখ হাসিনা

ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭৫‘র পরে বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য,সাহসী ও জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। 
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করেন না, শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, স্বীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বৈশ্বিক সংকট শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বে। বিএনপি এ নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে মিথ্যাচার করছে।

আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগ আয়োজিত আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।