শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 13 আগস্ট 2023, 11:07 দুপুর • 270 বার পঠিত
১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অধিদফতর ঢাকাসহ দেশের আরো ১৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টির আভাস দিয়েছে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১৩ আগস্ট রবিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ জানিয়েছেন, দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এসব এলাকার নদীবন্দরকে।

এছাড়া শনিবার রাতে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।  তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের।