শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১৮ মার্চ শুরু হচ্ছে বইমেলা

অনলাইন নিউজ পোর্টাল • 26 জানুয়ারী 2021, 10:45 দুপুর • 264 বার পঠিত
১৮ মার্চ শুরু হচ্ছে বইমেলা

অবশেষে আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে একুশে বইমেলা।  তবে এবারের মেলা কতদিন চলবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আজ প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমতি মিলেছে।

তিনি জানান, আগামী ১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরু হবে৷ তবে কবে মেলা শেষ হবে সে বিষয়ে আমরা প্রকাশকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব।