শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

১৮ মার্চ ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হবে

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 13 মার্চ 2025, 02:21 দুপুর • 323 বার পঠিত
১৮ মার্চ ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৮ মার্চ) ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের এই বন্ড ইস্যু করা হবে। এতে বার্ষিক কাট-অফ ইয়েল্ড হারে কুপন বা মুনাফা ষাণ্মাষিক ভিত্তিতে পরিশোধ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নিলামে শুধু সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড করতে পারবে।

প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বন্ড ক্রয়ের জন্য নির্ধারিত মূল্য ও পরিমাণ উল্লেখ করে নিলামে অংশ নিতে হবে। বিড দাখিলের জন্য ১৮ মার্চ সকাল ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের এফএমআই (FMI) সিস্টেমের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে আবেদন জমা দিতে হবে।

বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল পদ্ধতিতেও বিড দাখিল করা যাবে। নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।