১৮ দিন পর করোনায় মৃত্যুহীন দিন দেখলো সিলেটবাসী
অনলাইন নিউজ পোর্টাল
•
11 জুন 2021, 04:22 দুপুর
•
703 বার পঠিত
সিলেট থামছে না করোনার দাপট। তবে গত ২৪ ঘন্টায় মৃত্যু নেই সিলেটে। এসময় আক্রান্ত হয়েছে ৯৪ জন। দীর্ঘ ১৮ দিন পর করোনায় মৃত্যুহীন দিন সিলেটে আজ। সর্বশেষ গত ২৪ মে করোনায় মৃত্যুহীন দিন কাটিয়েছিল সিলেট। নতুন শনাক্তদের মধ্যে ৭৬জনই সিলেটের। এছাড়া সুনামগঞ্জ ৩জন, হবিগঞ্জ ২জন এবং ১৩ জন রয়েছেন মৌলভীবাজারের। গত ২৪ ঘন্টায় সিলেটে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ জন রোগী। তাদের ৪৪ জনই সিলেটের। এছাড়া সুনামগঞ্জ ৫ জন, হবিগঞ্জ ২ জন ও ৫ জন রয়েছেন মৌলভীবাজার। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৯৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ৫৬ জন। এসময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি সিলেট বিভাগে।’