১৬ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
মোহাম্মদ খাইরুল আমিন
•
05 এপ্রিল 2026, 12:10 দুপুর
•
99 বার পঠিত
দেশের ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।