শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

১৬ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করলো সৌদি আরব

মোহাম্মদ খাইরুল আমিন • 23 মে 2022, 08:22 সকাল • 287 বার পঠিত
১৬ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করলো সৌদি আরব

সৌদি আরবে ফের কয়েক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্বের ১৬টি দেশ ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদির সরকার ।

জানা যায় সৌদি নাগরিকদের যেসব দেশে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে, সেগুলো হচ্ছে- লেবানন, সিরিয়া,তুরস্ক,ইরান,আফগানিস্তান,ভারত,ইয়েমেন,সোমালিয়া, ইথিওপিয়া, কঙ্গো গণতান্ত্রিকপ্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনিজুয়েলা।

এদিকে দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আসিরি বলেছেন, সৌদি আরবের স্বাস্থ্যসেবা বিভাগ মাঙ্কিপক্স আক্রান্ত রোগী পর্যবেক্ষণ ও শনাক্ত করতে সক্ষম।

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা ডব্লিউএইচও বলেছে, ২১ মে পর্যন্ত বিশ্বের ১২টি সদস্য রাষ্ট্রে ১০০ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। মাঙ্কিপক্স এখন পর্যন্ত সৌদি আরবে শনাক্ত হয়নি বলে আল-আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।