শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

১৫ অক্টোবর থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

অনলাইন নিউজ পোর্টাল • 07 অক্টোবর 2021, 07:44 বিকাল • 262 বার পঠিত
১৫ অক্টোবর থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

আগামী ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট (পর্যটন) ভিসা চালু করছে ভারত। বিদেশি নাগরিকরা দেশটির ট্যুরিস্ট (পর্যটন) ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনো ভিসার ফি দিতে হবে না।

বিশ্বের অনেক দেশের ন্যায় করোনায় নাজেহাল ভারত। তবে ধীরে ধীরে পরিস্থিতির অনেকটাই উন্নতির দিকে। দেশের অর্থনীতির চাকা সচল করতে বিশ্ব পর্যটকদের এমনই চমক দিলেন দেশটির অর্থমন্ত্রী।