১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত পশুর হাটে কেনা-বেচা চলবে
অনলাইন নিউজ পোর্টাল
•
12 জুলাই 2021, 05:02 বিকাল
•
632 বার পঠিত
বর্তমান কঠোর লকডাউন, এর মধ্যেও ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসময়ের মধ্যে পশুর হাটে কেনা-বেচা চলবে। আজ সোমবার এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শিগগির এ নিয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
তবে জানানো হয়, কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচা-কেনার বিষয় বিবেচনায় কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ।
এর আগে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে তা সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।