১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ থেকে তিন দিনের ট্রাক ধর্মঘট শুরু
অনলাইন নিউজ পোর্টাল
•
21 সেপ্টেম্বর 2021, 09:34 সকাল
•
281 বার পঠিত
আজ ভোর ৬টা থেকে আগামী বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এদিকে বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির জানিয়েছেন, এটা মালিক ও শ্রমিকদের যৌথ কর্মসূচি।
সরকার দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। ১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ট্রাক ও কাভার্ড ভ্যানের অগ্রিম আয়কর নেওয়া যাবে না এবং এ পর্যন্ত নেওয়া অগ্রিম আয়কর ফেরত দিতে হবে। ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ড ভ্যানচালকদের লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে, অবিলম্বে লাইসেন্স দেওয়া চালু করতে হবে।