১৪ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করল বিটিআরসি
নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ১৪ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে। এছাড়াও, প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ দিনের মধ্যে কমিশনের কাছে তাদের লাইসেন্স জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিটিআরসি।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) এসব প্রতিষ্ঠানগুলো হলো- নিউ জেনারেশন ইন্টারনেট সার্ভিসেস লিমিটেড, এশিয়ান সিটি অনলাইন (বিডি) লিমিটেড, বর্নিল নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড, আইটি নেক্সট টেকনোলজি, সাইবার কমিউনিকেশন, স্পার্কিং ওয়ার্ল্ড রেইন আইসিটি, আপন এন্টারপ্রাইজ, সেগুন বাগিচা সেফনেট অনলাইন স্পিড অনলাইন, ভেস্টেল ক্যাবল টিভি নেটওয়ার্কস লিমিটেড, ওয়েব সলিউশন, চাঁদপুর নেট, এয়ারনেট কমিউনিকেশন।
বিটিআরসি জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ। এসব প্রতিষ্ঠানের সাথে কোনো চুক্তি বা কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সতর্ক করেছে।