১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
05 অক্টোবর 2020, 09:59 রাত
•
1,083 বার পঠিত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে যাচ্ছেন। দেশটির ধর্মমন্ত্রীর করোনা আক্রান্তের পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন জানান, গত শনিবার একটি জাতীয় সুরক্ষা কাউন্সিলের সভাপতিত্ব করেছিলেন তিনি। সেখানে ধর্মমন্ত্রী জুলকিফলি মোহামাদ আল-বাকরিও উপস্থিত ছিলেন। তাই সেলফ কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মুহিউদ্দিন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে আগামী ১৪ দিনের জন্য নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। তবে এটি সরকারি কার্যকর্মের ওপর প্রভাব ফেলবে না। সব সভা সমাবেশ ভিডিও কলে পরিচালনা করবেন।