শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

১৩টি ঝুঁকিপূর্ণ দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি

অনলাইন নিউজ পোর্টাল • 10 জুলাই 2020, 03:10 দুপুর • 607 বার পঠিত
১৩টি ঝুঁকিপূর্ণ দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি

গত দু’সপ্তাহের মধ্যে বাংলাদেশ ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্যেও প্রবেশ নিষিদ্ধ করেছে ইতালি। বৃহস্পতিবার বাংলাদেশসহ ১৩টি ঝুঁকিপূর্ণ দেশের ওপর এ নিষেধাজ্ঞা জারি করে বিশেষ অর্ডিন্যান্সে স্বাক্ষর করেছেন ইতালীয় স্বাস্থ্যমন্ত্রী।

ইতালির ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়া দেশগুলো হলো- বাংলাদেশ, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া হার্জেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু এবং ডমিনিকান রিপাবলিক।

১৩টি দেশের ওপর নিষেধাজ্ঞা ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন এবং অতিরিক্ত শেংগেনের বাইরের সব দেশের ভ্রমণকারীদের জন্য এখনো কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।