শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

১৩ সেপ্টেম্বর থেকে খুলছে মেডিকেল কলেজ : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 02 সেপ্টেম্বর 2021, 04:12 দুপুর • 284 বার পঠিত
১৩ সেপ্টেম্বর থেকে খুলছে মেডিকেল কলেজ : স্বাস্থ্যমন্ত্রী

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজ খোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, মোটামুটি এ মাসের ১৩ তারিখ থেকে সশরীরে ক্লাস নেয়া হবে। দু-একদিন এদিক-ওদিক হতে পারে।

মেডিকেলে ১ম, ২য় ও ৫ম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়ে জাহিদ মালেক বলেন, মেডিকেলে ১ম, ২য় ও ৫ম বর্ষের সশরীরে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৩ সেপ্টেম্বর।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার আহ্বান জানিয়েছেন।