১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের শিগগির দেওয়া হবে ফাইজারের টিকা
অনলাইন নিউজ পোর্টাল
•
18 সেপ্টেম্বর 2021, 04:31 দুপুর
•
266 বার পঠিত
১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। এরই মধ্যে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ১০ কোটি টিকার চুক্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি। আমরা ভালো আছি। আমাদের অর্থনীতির চাকাও সচল আছে।