শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১২ ও ১৩ এপ্রিল প্রথম ধাপের চলমান লকডাউনের নির্দেশনা বলবৎ থাকবে

অনলাইন নিউজ পোর্টাল • 11 এপ্রিল 2021, 12:13 দুপুর • 498 বার পঠিত
১২ ও ১৩ এপ্রিল প্রথম ধাপের চলমান লকডাউনের নির্দেশনা বলবৎ থাকবে

আগামী ১২ ও ১৩ এপ্রিল প্রথম ধাপের চলমান লকডাউনের মতো নির্দেশনা জারি থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর ফলে আন্তঃজেলা বাস ও ট্রেন চলাচল করতে পারবে না। তবে আগের মতো এ দুদিন সিটিগুলোতে গণপরিবহন চলবে।

ওবায়দুল কাদের বলেন, প্রথম দফার লকডাউন আজ শেষ হতে যাচ্ছে। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। তবে ১২ ও ১৩ এপ্রিল কী হবে, এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আগামী  ১২ ও ১৩ এপ্রিল প্রথম ধাপের চলমান লকডাউনের নির্দেশনা বলবৎ থাকবে।