১২ লাখ ডোজ করোনার টিকা পেল পাকিস্তান
অনলাইন নিউজ পোর্টাল
•
09 মে 2021, 09:43 সকাল
•
676 বার পঠিত
বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচির আওতায় পাকিস্তানকে ১২ লাখ ডোজ করোনার ভাইরাসের টিকা দেওয়া হয়েছে।
শনিবার (৮ মে) কোভ্যাক্সের টিকার প্রথম চালান পাকিস্তানে পৌঁছেছে।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম চালানে পাকিস্তানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ১২ লাখ ডোজ করোনার টিকা পাঠিয়েছে কোভ্যাক্স।
করোনা মহামারি প্রতিরোধে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের টিকা সুষ্ঠু ও সমহারে বণ্টনের জন্য গত বছরের মাঝামাঝি কোভ্যাক্স কর্মসূচি শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা,গ্যাভি ও ইউনিসেফ।