১২ কেজির এলপিজির দাম কমে ১২১৯ টাকা
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির দাম কেজিতে প্রায় ৩ টাকা কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে রান্না ও গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত এই গ্যাসের দাম কমল।
এখন থেকে তাই ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ২১৯ টাকা। এতদিন এ জন্য লাগত ১ হাজার ২৫৪ টাকা। সেই হিসাবে ১২ কেজি এলপিজির দাম ৩৫ টাকা কমল।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ মঙ্গলবার জানায়, আগস্ট মাসে ভোক্তা পর্যায়ে
প্রতি কেজি এলপিজির দাম ভ্যাটসহ পড়বে ১০১ টাকা ৬২ পয়সা। আজ সন্ধ্যা ছয়টা থেকে এ দাম কার্যকর হবে। জুলাই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১২ টাকা বেড়েছিল। সেই হিসেবে জুলাই মাসে প্রতি কেজি এলপিজির জন্য ১০৪ টাকা ৫২ পয়সা খরচ করতে হচ্ছিল।
নতুন মূল্য হার অনুযায়ী, সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ৫৫৯ টাকা, ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২১৯ টাকা, সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২৭১ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম ১৫২৪ টাকা, ১৬ কেজির সিলিন্ডারের দাম ১৬২৬ টাকা হচ্ছে।
এছাড়া ১৮ কেজি সিলিন্ডারের দাম ১৮২৯ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম ২০৩৩ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম ২২৩৬ টাকা, ২৫ কেজির সিলিন্ডারের দাম ২৫৩৯ টাকা, ৩০ কেজির সিলিন্ডারের দাম ৩০৪৯ টাকা, ৩৩ কেজির সিলিন্ডারের দাম ৩৩৫৪ টাকা, ৩৫ কেজির সিলিন্ডারের দাম ৩৫৫৫ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৪৫৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।