১২ কেজি এলপিজির দাম বাড়ল ৬২ টাকা
মোহাম্মদ খাইরুল আমিন
•
03 মার্চ 2022, 08:56 রাত
•
225 বার পঠিত
দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১৩৯১ টাকায় কিনতে হবে ভোক্তাদের। ১৫১ টাকা বাড়িয়ে এই মূল্য নির্ধারণ করা হলো। এর আগে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ছিল ১২৪০ টাকা। বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য নির্ধারণের এই আদেশ দেয় বিইআরসি।
সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ভোক্তাপর্যায়ে এলপিজির দাম বাংলাদেশে ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক কম।