শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১২-১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে

অনলাইন নিউজ পোর্টাল • 12 ডিসেম্বর 2021, 09:05 রাত • 437 বার পঠিত
১২-১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে

মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আগামী ১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। 

এছাড়া ১৬ ডিসেম্বর প্রত্যুষে অতিথি স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।