শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

১১ মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু

মোহাম্মদ খাইরুল আমিন • 23 জুলাই 2022, 06:18 বিকাল • 309 বার পঠিত
১১ মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু

দীর্ঘ ১১ মাস পর ফের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। 

আজ শনিবার দুপুর ১২টার পর দিকে ভারত থেকে ৭৪ টন চালসহ দুটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এর মধ্য দিয়ে আবারও চাল আমদানি শুরু হলো। 

দেশের বাজারে কয়েক দফায চালের দাম বেড়েছে। বাড়তে থাকা এই দাম নিয়ন্ত্রণে রাখতে চালের আমদানি শুল্ক হ্রাস ও বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। 

জানা যায়, চালের ওপরে ৬২ দশমিক পাঁচ শতাংশ শুল্ক আরোপ থাকায় গত ৩১ আগস্টের পর থেকে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। সাম্প্রতিক সময়ে সরকার চালের আমদানি শুল্ক কমিয়ে ২৫ শতাংশ করেছে। সেই সাথে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আর তাই ১১ মাস পর আবারও বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।