শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১১ মার্চ থেকে শাহজালালের রানওয়ে ৮ ঘণ্টা করে বন্ধ

অনলাইন নিউজ পোর্টাল • 22 নভেম্বর 2021, 09:33 রাত • 303 বার পঠিত
১১ মার্চ থেকে শাহজালালের রানওয়ে ৮ ঘণ্টা করে বন্ধ

সংস্কার কাজের জন্য ২০২২ সালের ১১ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকবে। এ সময়ে ফ্লাইট ওঠানামা করবে না। 

সোমবার বিমানবন্দরের আন্তর্জাতিক নোটাম অফিসের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। 

এর আগে ১০ নভেম্বর কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে আগামী বছরের ১১ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকবে। এ সময়ে কোনো ফ্লাইট ওঠানামা করবে না।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। ট্যাক্সিওয়ে বানানোর কাজ চলবে রাতে। তাই রাতে রানওয়ে বন্ধ থাকবে।