১১ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক
মোহাম্মদ খাইরুল আমিন
•
15 আগস্ট 2022, 10:41 দুপুর
•
278 বার পঠিত
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের চারটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়েছিল। কিন্তু এখন ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ সোমবার সকালে রেলওয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার রাত সোয়া ৯টার দিকে গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রেল রুটের ধীরাশ্রম এলাকায় ট্রেনের তিনটি বগি উল্টে যায়। এতে আহত হন ৭ যাত্রী।
গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপপরিচালক আব্দুল হামিদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়েই আহত হন ৭ যাত্রী। তাদেরকে তাৎক্ষণিকভাবে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।