শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১০৫ কিমি গতিতে বাইক চালাচ্ছিলেন পদ্মাসেতুতে নিহত ২ জন

মোহাম্মদ খাইরুল আমিন • 27 জুন 2022, 10:02 দুপুর • 230 বার পঠিত
১০৫ কিমি গতিতে বাইক চালাচ্ছিলেন পদ্মাসেতুতে নিহত ২ জন

প্রথম দিনেই পদ্মাসেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় তাদের মোটরসাইকেলের গতি ছিল ঘণ্টায় প্রায় ১০৫ কিলোমিটার। জানা গেছে, রোববার রাতে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।

গত (২৬ জুন) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে একই দিন রাতে পদ্মাসেতুতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তারা। তবে তাদের একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন। অন্যজন পেছনে বসে ভিডিও করছিলেন।

নিহত দুই যুবক হলেন- মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

 গণমাধ্যমের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, পদ্মা সেতুতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে সব গাড়িকে ওভারটেক করেন হোসেন ও ফজলু। এরপর ধীরে ধীরে মোটরসাইকেলের গতি ৯০, ৯৫, ১০০ থেকে ১০৫ পর্যন্ত উঠতে দেখা যায়। কিছু সময় পর সেই গতি কমে নেমে আসে ৭০-এ। এরপরই হঠাৎ ডানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সামনে গিয়ে পড়ে। অন্যদিকে পদ্মা সেতুর ওপর ৬০ কিলোমিটার বেগে মোটরসাইকেল চালানোর নির্দেশনা থাকলেও নিহত দুজন তা ভঙ্গ করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।