শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১০০ কোটি ছাড়িয়ে গেল পদ্মা সেতুর টোল

মোহাম্মদ খাইরুল আমিন • 07 আগস্ট 2022, 11:10 দুপুর • 429 বার পঠিত
১০০ কোটি ছাড়িয়ে গেল পদ্মা সেতুর টোল

পদ্মাসেতু খুলে দেওয়ার পর ৪১ দিনে ১০১ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। জানা যায় এই সময়ে মধ্যে দুই প্রান্তের টোল প্লাজায় (মাওয়া ও জাজিরা) টোল দিয়ে প্রায় ৮ লাখ যানবাহন পারাপার হয়েছে।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, গত ৪১ দিনে পদ্মাসেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার করে যানবাহন পার হয়েছে।

এদিকে দুই টোল প্লাজা থেকে মোট ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে যানবাহন পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১৫টি।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধন করেন। পরদিন সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। পদ্মাসেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।