শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১০ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসছে আজ

অনলাইন নিউজ পোর্টাল • 01 সেপ্টেম্বর 2021, 10:52 দুপুর • 252 বার পঠিত
১০ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসছে আজ

যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আজ দেশে আসছে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট বুধবার সন্ধ্যায় টিকাগুলো রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা বুধবার সন্ধ্যার দিকে ঢাকায় পৌঁছাবে। টিকাগুলো বিমানবন্দরে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

যুক্তরাষ্ট্রের উপহারের এ ১০ লাখ ডোজ ফাইজারের টিকা গত সোমবার সন্ধ্যায় আসার কথা ছিল। কিন্তু ওই দিন দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে টিকা আসার সময় পরিবর্তনের কথা জানানো হয়।