শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১০ জেলায় রেড জোন ঘোষণা: সাধারণ ছুটি

অনলাইন নিউজ পোর্টাল • 22 জুন 2020, 05:28 সকাল • 682 বার পঠিত
১০ জেলায় রেড জোন ঘোষণা: সাধারণ ছুটি

করোনায় বেশি সংক্রমণের শিকার দেশের ১০ জেলায় রেড জোন ঘোষণা করেছে সরকার। ঐ এলাকাগুলোতে ২১ জুন থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

জেলাগুলো হলো- চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর।

এর মধ্যে চট্টগ্রামের উত্তর কাট্টলি, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ৫ ও ৭ নং ওয়ার্ড (রিউফিজি কলোনি  ও থানা পাড়া) ও যশোরের অভয়নগর উপজেলায় ২১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বগুড়া পৌরসভার বেশ ৯টি ওয়ার্ড ও মৌলভিবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলার ১২টি এলাকায় ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষিত হয়েছে।

বগুড়া জেলার পৌর এলাকার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সূত্রপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়ি ও কলোনি এলাকা রেড জোন।

 মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ক্যাথলিক মিশন রোড, রুপসপুর, সুবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরাইমপুর, পৌরসভার কালিঘাট ও শ্যামলী রেড জোন এবং কুলাউড়া উপজেলার বরমচালের নন্দনগর, কাদিপুরের মনসুর গ্রাম, পৌরসভার মাগুর ও মনসুর এলাকা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চারটি এলাকা রেড জোন, ২১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

হবিগঞ্জ পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ড এবং তিন উপজেলার ছয়টি এলাকা (হবিগঞ্জ পৌরসভার চুনারুঘাট দেওরগাছ ইউনিয়ন, উবাহাটা ইউনিয়ন, রানীগঞ্জ ইউনিয়ন ও চুনারুঘাট পৌরসভা। আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন); মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকা ও যশোরের শার্শা উপজেলাধীন বেনাপোল পৌরসভার ২ ও  ৩ নম্বর ওয়ার্ড এবং শার্শা ইউনিয়ন ২১ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত সাধারণ ছুটির আওতায় থাকবে।

কুমিল্লা সিটি করপোরেশনের ১২টি এলাকায় ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটির আওতায় থাকবে। এলাকাগুলো হচ্ছে, কুমিল্লা সিটি করপোরেশনের কালিয়াজুরি, রেসকোর্স, শাসনগাছা, ঝাউতলা, কান্দিরপাড়, পুলিশ লাইন, বাদুরতলা, নানুয়ার দিঘীর পাড়, নবাববাড়ি, চৌমহনী, দিগাম্বরীতলা, টমছন ব্রিজ, থিরাপুকুর পাড় ও দক্ষিণ চর্থা রেড জোন।

যশোরের ছয়টি উপজেলার ২৮টি এলাকায় ভিন্ন ভিন্নভাবে ২১ জুন থেকে পর্যায়ক্রমে ৬, ৭, ৮, ৯ জুলাই পর্যন্ত সাধারণ ছুটির আওতায় থাকবে। যশোর জেলার এলাকাগুলো হচ্ছে, অভয়নগর উপজেলার শ্রীধরপুর, চলিশিয়া, পিয়ারা ও বাঘুটিয়া ইউনিয়ন এবং পৌরসভার ২, ৪, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড। যশোরের চৌগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড, ঝিকরগাছা পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ড এবং ঝাকড়া ইউনিয়ন, কেশবপুর পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ড, যশোর পৌরসভার ৪ ও ৬ নম্বর ওয়ার্ড, আরবপুর ও উপশহর ইউনিয়ন।

মাদারীপুরের ৪৩ টি এলাকায় ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৯ দিনের ছুটি ঘোষিত হয়েছে। এলাকাগুলো হচ্ছে, মাদারীপুর পৌরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার বাহাদুপর, দুধখালী, ঝাউদি, মস্তফাপুর, রাস্তি ও কেন্দুয়া ইউনিয়ন। শিবচর পৌরসভার ১, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এবং উপজেলার শিবচর, দ্বিতীয়খণ্ড, বহেরাতলা দক্ষিণ বাঁশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরের চর ও পাঁচ্চর ইউনিয়ন। কালকিনি পৌরসভার ১, ৪, ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং উপজেলার ডাসার, গোপালপুর, আলীনগর ও শিকারমঙ্গল ইউনিয়ন। রাজৈর পৌরসভার ১, ২, ৩, ৫, ৬ ও ৮ নম্বর ওয়ার্ড এবং উপজেলার বদরপাশা, আমগ্রাম, কবিরাজপুর ও হোসেনপুর ইউনিয়ন। 

উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।