শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ : মাউশি

অনলাইন নিউজ পোর্টাল • 20 নভেম্বর 2021, 11:22 দুপুর • 659 বার পঠিত
১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ : মাউশি

সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর-মাউশি।

অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত ওই নির্দেশনায় আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে বলা হয়েছে।

মাউশি সূত্রে জানা গেছে, সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক স্কুলের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে আবেদন গ্রহণ করা হবে।

১৫ ডিসেম্বর সরকারি মাধ্যমিক স্কুলে এবং ১৯ ডিসেম্বর বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, লটারির মাধ্যমে স্কুলে ভর্তি প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

করোনাভাইরাস মহামারির পর স্কুল-কলেজ খুলে দেওয়ার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেয়।