শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১ সেপ্টেম্বর থেকে হোটেল,দোকান পাট,শপিংমল,রাত ৮টায় বন্ধের নির্দেশ

মোহাম্মদ খাইরুল আমিন • 22 আগস্ট 2022, 03:04 দুপুর • 268 বার পঠিত
১ সেপ্টেম্বর থেকে হোটেল,দোকান পাট,শপিংমল,রাত ৮টায় বন্ধের নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) : আগামী ১ সেপ্টেম্বর থেকে সব দোকান পাট, শপিং মল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টায় বন্ধ করার নির্দেশ দিয়েছে।

এছাড়াও আরো জানিয়েছে ,খাবার হোটেল রাত ১০টায়, সিনেমা হল ১১টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার জাতীয় বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার বন্ধ রাখার জন্য গত ১৬ জুন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।