শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১ জুলাই থেকে দোকানপাট খোলা রাখার সময় বাড়ছে

অনলাইন নিউজ পোর্টাল • 30 জুন 2020, 10:50 রাত • 459 বার পঠিত
১ জুলাই থেকে দোকানপাট খোলা রাখার সময় বাড়ছে

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আগামীকাল ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন (বাস, লঞ্চ ও ট্রেন) চালু ও সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।


প্রতিমন্ত্রী জানান, আগের নির্দেশনায় বিকেল ৪টা পর্যন্ত দোকান ও শপিংমলগুলো খোলা রাখার কথা বলা হয়েছিল। দোকান-পাট, শপিংমলগুলো চালু রাখার আগের নির্দেশনার মেয়াদ শেষ হয়েছে আজ মঙ্গলবার। সার্বিক বিষয় বিবেচনা করে দোকানপাট খোলা রাখার সময় তিন ঘণ্টা বাড়ানো হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, হাট-বাজার, দোকানপাটে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।