শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

০১ নভেম্বর থেকে স্কুলের ছাত্র- ছাত্রীদের টিকা কার্যক্রম শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 28 অক্টোবর 2021, 05:09 বিকাল • 290 বার পঠিত
০১ নভেম্বর থেকে স্কুলের ছাত্র- ছাত্রীদের টিকা কার্যক্রম শুরু

০১ নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছরের স্কুলের ছাত্র- ছাত্রীদের টিকা কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে সারা দেশের স্কুলের ছেলে-মেয়েদের টিকা দেওয়ার কার্যক্রম শুরুর ব্যবস্থা করেছেন বলে জানান তিনি।

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, স্কুলের ছাত্র ছাত্রীদের টিকার দেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। ১২ থেকে ১৭ বছরের ছেলে মেয়েদের যে টিকা কার্যক্রম তার প্রস্তুতি প্রায় শেষের দিকে। শিক্ষা মন্ত্রণালয় আমাদের তালিকা দিয়েছে। সে তালিকা আইসিটি মন্ত্রণালয়ে দিয়েছি। তারা আজ আমাদের জানিয়েছে। সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করে দিয়েছে। বাকি কাজটা স্কুল থেকে করবেন।  

তিনি বলেন, ১ নভেম্বর থেকে টিকা কার্যক্রম শুরু করতে পারবো। ঢাকায় ১২টি শীতাতাপনিয়ন্ত্রিত কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছি।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের অন্য কার্যক্রমগুলোও চলমান থাকবে। স্কুলের ছাত্র-ছাত্রীদের টিকা দেওয়া কার্যক্রমও চলমান থাকবে। প্রথমে ঢাকায় ১২ টি কেন্দ্রে শুরু করছি। প্রধানমন্ত্রী বলেছেন কেন্দ্র আরও বাড়ানো হবে। আমরা সে চেষ্টা করছি। সারা দেশের স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার কার্যক্রম শুরুর ব্যবস্থা করছি।