শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ‘অপ্রত্যাশিত পরিণতি’র হুমকি 

মোহাম্মদ খাইরুল আমিন • 16 এপ্রিল 2022, 12:11 দুপুর • 262 বার পঠিত
যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ‘অপ্রত্যাশিত পরিণতি’র হুমকি 

একদিকে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের পক্ষ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও নানা জোট। রাশিয়া ইউক্রেনে ফেব্রুয়ারিতে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্রচুর সমরাস্ত্র পাঠিয়েছে। এমনকি নিয়মিত পাঠাচ্ছে। তৈরি হচ্ছে আরো চালান। এই অবস্থায় ওয়াশিংটনকে সতর্ক করল মস্কো। রাশিয়ায় আঘাত হানার মতো আধুনিক অস্ত্র ইউক্রেনে না পাঠাতে বলল। তেমনটা করলে ‘অপ্রত্যাশিত পরিণতি’র মুখে পড়তে হতে পারে বলে হুমকি দিয়েছে তারা। 

কিন্তু তাতে কাজ হচ্ছে কি? রাশিয়া থেকে ওয়াশিংটন দূতাবাসে গেছে কূটনৈতিক প্রতিবাদসহ নোট। এর পরদিনই তো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ৮০ কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠানোর ঘোষণা দেন। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, এই সপ্তাহে রাশিয়ার পক্ষ থেকে বাইডেন প্রশাসনের কাছে বেশ কিছু কূটনৈতিক নোট পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, এই নোট ‘দিমাশ’ নামে পরিচিত। নিয়মিত চ্যানেলের মাধ্যমেই তা পাঠানো হয়েছে। অবশ্য তাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের কোনো উর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর নেই।

কিন্তু তাতে কিছু আসে যায় না। রাশিয়ার পক্ষ থেকে এই নোট পাঠানো হয়েছে। আর যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ওই নোটে শীর্ষ কারো স্বাক্ষর না থাকলেও বিষয়টি অসম্ভব জরুরি। কারণ, এই নোট প্রমাণ করে মার্কিনদের সহায়তায় ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার ওপর কোনো না কোনো প্রভাব পড়েছে। চলমান যুদ্ধে যা রুশদের বিরুদ্ধে গেছে।  

মার্কিন অস্ত্রের চালান ইউক্রেনে ঢোকার পর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দেওয়া আছে রাশিয়ার ওই সতর্ক বার্তায়। তবে ওই অস্ত্র ইউক্রেনে যাওয়ার পথে ন্যাটোর কোনো দেশে থাকা অবস্থায় লক্ষ্যবস্তু হবে কি না তা নিয়ে আলোচনা চলছে।

মার্কিন প্রশান জানাচ্ছে, তারা রুশদের পাঠানো ওই নোটে উদ্বীগ্ন নন। তবে জানা যায়, রাশিয়া যে অপ্রত্যাশিত পরিণতির কথা বলেছে তা নিয়ে পেন্টাগন ও মার্কিন গোয়েন্দাসংস্থাগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে ঠিক কি বোঝানো হয়েছে সেটাই তাদের উদ্বেগের কারণ। 

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আনুষ্ঠানিক নোটের রিপোর্ট সম্পর্কে মন্ত্যব্য করতে অস্বীকার করেছে।

পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, ‘আমরা কোন ব্যক্তিগত কূটনৈতিক চিঠিপত্র নিশ্চিত করবো না। আমরা যা নিশ্চিত করতে পারি তা হলো মিত্র এবং অংশীদারদের সাথে আমরা ইউক্রেনকে বিলিয়ন ডলার মূল্যের নিরাপত্তা সহায়তা প্রদান করছি, যা আমাদের ইউক্রেনীয় অংশীদাররা তাদের দেশকে অনাকাঙ্খিতভাবে রাশিয়ার আগ্রাসন এবং সহিংসতার ভয়ংকর কার্যকলাপের বিরুদ্ধে তাদের দেশকে রক্ষা করার জন্য কার্যকরভাবে ব্যবহার করছে।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, আনুষ্ঠানিক চিঠিপত্র ইঙ্গিত দেয় যে রাশিয়া ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সমর্থন নিয়ে উদ্বিগ্ন।

সিএনএন আরো জানায়, নথির সাথে পরিচিত একটি সূত্র বলেছে অভিযোগের অর্থ হতে পারে ইউক্রেনে অব্যহত আক্রমণের পাশপাশি তারা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিরুদ্ধে আরো আক্রমণাত্মক অবস্থান গ্রহন করতে রাশিয়া প্রস্তুত হচ্ছে।