যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলেন শি জিনপিং
অনলাইন নিউজ পোর্টাল
•
11 নভেম্বর 2021, 05:03 বিকাল
•
285 বার পঠিত
মতাদর্শগত লাইনে বা ছোট কোনো ভৌগোলিক এলাকাকে বেছে নিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে বলে দাবি করেন চীনের প্রেসিডেন্টের শি জিনপিং। কিন্তু এটা সফল হবে না। সম্প্রতি তাইওয়ান ও এশিয়া-প্যাসিফিক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিরোধ তুঙ্গে উঠেছে। সেই পরিপ্রেক্ষিতেই শি এই কথা বলেছেন। তিনি বলেছেন, এশিয়া-প্যাসিফিক এলাকাকে ঠান্ডা যুদ্ধের সময়ের বিরোধের মধ্যে ফেলা ঠিক হবে না, সেটা উচিতও নয়।
চীনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা এশিয়া-প্যাসিফিক এলাকার উন্নয়নে দায়বদ্ধ। এই অঞ্চলের আর্থিক উন্নয়নে চীন সাহায্য করবে। তিনি জানিয়েছেন, করোনার টিকা যাতে উন্নয়নশীল দেশগুলি পায়, সেজন্য সকলকে চেষ্টা করতে হবে। গ্লাসগোয় সদ্যসমাপ্ত কপ২৬ শীর্ষ সম্মেলনে পরিবেশ বাঁচাতে আমেরিকা ও চীন যে উচ্চাকাঙ্খী পরিকল্পনা নিয়েছে শি তারও উল্লেখ করেন।