শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সব নাগরিকদের করোনার ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ

অনলাইন নিউজ পোর্টাল • 14 আগস্ট 2020, 03:35 দুপুর • 571 বার পঠিত
যুক্তরাষ্ট্রের সব নাগরিকদের করোনার ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ

করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের সব নাগরিকদের বিনামূল্যে বিতরণ নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য বিভাগের এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য বিভাগের সিনিয়র কর্মকর্তা পল ম্যানগো সাংবাদিকদের বলেন, আমরা একেবারেই কঠোর তদারকি কমাতে পারব না। আমরা বিষয়টি মূল্যায়ন করবো এবং আশা করি ভ্যাকসিন অনুমোদিত হবে।

তিনি আরো বলেন, করোনার ঝুঁকি থেকে নিরাপত্তার ব্যাপারে এর চেয়ে কোনো সহজ ব্যবস্থা থাকবে না। বেশিরভাগ বীমা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের এই ব্যয় বহনে সম্মত হয়েছে। জানুয়ারি ২০২১ নাগাদ আমরা কয়েক’শ মিলিয়ন ডোজ সরবরাহে সক্ষম হবো।

যুক্তরাষ্ট্র ছয়টি ভ্যাকসিন প্রকল্পে ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং ক্লিনিক্যাল টেস্টে অনুমোদিত হলে কয়েক কোটি ডোজ যুক্তরাষ্ট্রকে সরবরাহের জন্য আগাম চুক্তি সম্পন্ন করেছে।

নাগরিকদের ভ্যাকসিন ডোজের ব্যয় সরকার বহন করবে। ডাক্তার অথবা ক্লিনিকগুলোর ব্যয় সরকার পরিশোধ করবে, তবে এই ব্যয় বেশীরভাগই নাগরিকদের সরকারি ও বেসরকারি বীমা প্রতিষ্ঠান থেকে আসবে।