শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করলো চীন

অনলাইন নিউজ পোর্টাল • 13 জুলাই 2020, 09:53 রাত • 217 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করলো চীন

চীনের জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের নিপীড়নের অভিযোগে চীনা কর্মকর্তাদের ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছিলো যুক্তরাষ্ট্র। এবার মার্কিন সেই নিষেধাজ্ঞার জবাবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এর মধ্যে রয়েছেন দুই মার্কিন সিনেটর। সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং নিষেধাজ্ঞার এই তালিকা প্রকাশ করেছেন। 

এছাড়া, চীন বিষয়ক মার্কিন কংগ্রেসনাল-এক্সেকিউটিভ কমিশনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ কমিশন চীনে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার বিষয়টি দেখভাল করে এবং এ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ কংগ্রেসেকে দিয়ে থাকে।

উইঘুর ইস্যুতে মার্কি নিষেধাজ্ঞা নিয়ে চীনা মুখপাত্র হুয়া চুনিং বলেন, এগুলো চীনের অভ্যন্তরীণ বিষয়ের ওপর গুরুতর হস্তক্ষেপ সেইসঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লংঘন করে। এ ছাড়াও চীন-মার্কিন সম্পর্কে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। উইঘুর মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘনের জন্য কয়েকদিন আগে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান চেন কুয়াঙ্গুকে দায়ী করে মার্কিন প্রশাসন।

এই প্রথম তার মতো কোনো প্রভাবশালী চীনা ব্যক্তিত্বের ওপর নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র। সংখ্যালঘুদের ওপর নিপীড়নে বেইজিং সরকারের নীতির প্রকৌশলী হিসেবে দেখা হয় তাকে। জিনজিয়াংয়ে তিন সরকারি কর্মকর্তার ওপরেও একই অভিযোগে নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র।

উইঘুর মুসলিমদের ডিটেনশন সেন্টারে গণবন্দী, তাদের ওপর ধর্মীয় নিপীড়ন এবং বন্ধ্যাকরণের অভিযোগ আছে চীনের বিরুদ্ধে। যদিও চীন এসব অভিযোগ অস্বীকার করে আসছে।