যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে পুলিশের গুলিতে এক তরুণ নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
12 এপ্রিল 2021, 03:12 দুপুর
•
316 বার পঠিত
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের গুলিতে এক তরুণ নিহত হয়েছে। রোববারের ওই ঘটনায় পুলিশের দুটি গাড়ি ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ জনতা।
কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে যে জায়গায় হত্যা করা হয়েছে, সেখান থেকে ১৬ কিলোমিটার দূরে ডন্টে রাইট নামের ২০ বছর বয়সী ওই তরুণকে গুলি করার ঘটনা ঘটেছে।
ডন্টেকে পুলিশ গুলি করে হত্যা করেছে ব্রুকলিন সেন্টার নামক জায়গায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে অন্তত দু’জন আহত হয়েছে। রাবার বুলেট ছোড়ার পর কাঁদানে গ্যাস ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। তবে ততক্ষণে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।