শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইসাইয়াস

অনলাইন নিউজ পোর্টাল • 30 জুলাই 2020, 05:55 বিকাল • 261 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইসাইয়াস

তিন-চারদিন আগে শক্তিশালী হারিকেন হানার আঘাতে লণ্ডভণ্ড হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। এবার দেশটির দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইসাইয়াস। ফ্লোরিডা উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে ধারনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচএস) জানিয়েছে, গত বুধবার ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হয়েছে শক্তিশালী এ ঘূর্ণিঝড়। ঘণ্টায় ৫০ মাইল গতি নিয়ে এবং ৩৪৫ মাইল বিস্তৃত হয়ে ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইসাইয়াস। ঝড়টি বর্তমানে লাতিন আমেরিকান দেশ পুয়ের্তো রিকোর পন্স শহর থেকে ১৫৫ মাইল দূরে অবস্থান করছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে ডমিনিকান রিপাবলিকের দক্ষিণাঞ্চলে প্রথমে আঘাত হানবে ইসাইয়াস। এরপর এগিয়ে যাবে ফ্লোরিডার দিকে।

ঘূর্ণিঝড়টি ভূপৃষ্ঠে ঠিক কতটা শক্তি নিয়ে আঘাত হানবে তা নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে বেশ মতপার্থক্য দেখা দিয়েছে। কিছু পূর্বাভাসে বলা হচ্ছে, ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানার সময় ইসাইয়াস দুর্বল হয়ে পড়বে। আবার কিছু পূর্বাভাসে বলছে, এটি যথেষ্ট শক্তি নিয়ে রাজ্যটির পূর্ব প্রান্তে আঘাত হেনে ক্যারোলিনার দিকে এগিয়ে যাবে।