শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মহামারি হয়ে ওঠছে বন্দুক সহিংসতা

অনলাইন নিউজ পোর্টাল • 09 এপ্রিল 2021, 12:52 দুপুর • 547 বার পঠিত
যুক্তরাষ্ট্রে মহামারি হয়ে ওঠছে বন্দুক সহিংসতা

বাড়িতে তৈরি বন্দুক লক্ষ্য করে একটি নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিবন্ধনহীন এবং শনাক্তের অযোগ্য এসব বন্দুক ‘ঘোস্ট গান’ নামে পরিচিত। বৃহস্পতিবার জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে মহামারি হয়ে ওঠা বন্দুক সহিংসতা আন্তর্জাতিকভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। নতুন নির্বাহী আদেশের মাধ্যমে নির্দিষ্ট বন্দুকের জন্য নিয়ম তৈরি হবে, ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা জোরাল হবে আর সহিংসতা প্রতিরোধে স্থানীয় উদ্যোগগুলোকে সমর্থন দেয়া হবে।

তিনি আরো বলেন, নির্বাহী আদেশের এসব নির্দেশনা জারি করায় এগুলো বাস্তবায়ন করতে এখন আর কংগ্রেসের অনুমোদনের দরকার পড়বে না। 

নির্বাহী আদেশ জারি করা হলেও অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে নাগরিকদের অস্ত্র বহনের অধিকারকে সুরক্ষা দেওয়া হয়েছে। আর এ কারণে অনেকেই অস্ত্র নিয়ন্ত্রণকে সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ বলে দেখ থাকেন।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে অপরাধগুলোতে ক্রমবর্ধমান হারে বাড়িতে তৈরি অস্ত্র ব্যবহার হচ্ছে। দেশটির কেন্দ্রীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী লস অ্যাঞ্জেলস থেকে জব্দ করা অস্ত্রের ৪০ শতাংশের বেশি ‘ঘোস্ট গান’।