শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় ৫৮৬ স্বাস্থ্যকর্মীর মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুন 2020, 08:59 রাত • 633 বার পঠিত
যুক্তরাষ্ট্রে করোনায় ৫৮৬ স্বাস্থ্যকর্মীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৫৮৬ ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মীর। 'লস্ট অন দ্য ফ্রন্টলাইন' শীর্ষক এ সমীক্ষার লক্ষ্য ছিল করোনা মহামারিতে মারা যাওয়া প্রতিটি স্বাস্থ্যসেবা কর্মীর পরিসংখ্যান তুলে ধরে তাদের স্মরণীয় করে রাখা।

মৃত ৫৮৬ স্বাস্থ্যকর্মীর মধ্যে চিকিৎসক, নার্স ও প্যারামেডিকরা রয়েছে। এছাড়া হাসপাতালের তত্ত্বাবধায়ক, প্রশাসক ও নার্সিংহোম কর্মীরাও রয়েছে এ তালিকায়। এই স্বাস্থ্যসেবা কর্মীরা করোনা মহামারির মধ্যেই অন্যদের সেবায় নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। 'লস্ট অন দ্য ফ্রন্টলাইন' শীর্ষক সমীক্ষায় প্রকাশিত তালিকায় এমন শতাধিক স্বাস্থ্যসেবা কর্মীর কথা উল্লেখ রয়েছে। তালিকায় নথিভুক্তদের বেশিরভাগই আফ্রিকান আমেরিকান এবং এশিয়ান কিংবা প্যাসিফিক আইল্যান্ডার।