শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপায় পাঁচজন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 22 নভেম্বর 2021, 07:04 বিকাল • 291 বার পঠিত
যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপায় পাঁচজন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে জনাকীর্ণ ক্রিসমাস প্যারেডে গাড়িচাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি মানুষ। স্থানীয় সময় রোববার বিকেলে অঙ্গরাজ্যটির উয়াওকেশা শহরে জনাকীর্ণ একটি ক্রিসমাস প্যারেডে এই ঘটনা ঘটে। 

উয়াওকেশা শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, ঘটনাস্থলটি উইসকনসিন অঙ্গরাজ্যের আরেক শহর মিলউকি থেকে ২০ মাইল (৩২ কিলোমিটার) পশ্চিমে অবস্থিত। ক্রিসমাস প্যারেডে গাড়িচাপার ঘটনার পর অভিযুক্ত গাড়িকে আটক করা হয়েছে এবং উয়াওকেশা শহর আপাতত হুমকিমুক্ত।

অবশ্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আপাতত কোনো হুমকি নেই এমন দাবি করা হলেও উয়াওকেশা শহর ও এর আশপাশের এলাকার মানুষকে বাড়িতে বা নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শই দিচ্ছে পুলিশ।

উয়াওকেশা শহরের পাশে অবস্থিত ক্যারল ইউনিভার্সিটি এক টুইটে জানিয়েছে, চলমান ঘটনার কারণে বিশ্ববিদ্যালয় ও এর ক্যাম্পাস লকডাউন করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সবাইকেই যার যার স্থানে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।