যুক্তরাষ্ট্রে ফের ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা
যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস মহামারি রোধে টিকাদান দ্রুত গতিতে চললেও ফের ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে করোনার রোগীর ঢেউ শুরু হয়েছে। অনেক স্থানে হাসপাতালে বেড খালি নেই। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা যেন অনেকটাই আবার ফিরে এসেছে।
গত একদিনে দেশটিতে ১২০০ এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। করোনা শনাক্ত হয়েছে প্রায় এক লাখ ৭০ হাজার মানুষের।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস ও জর্জিয়ায়। গত একদিনে সবচেয়ে বেশি ২৭৫ জনের মৃত্যু হয়েছে টেক্সাসে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৬৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৩৫ হাজার ৩৩৯ জন। এছাড়া গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ৬৪৯ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৬৭৭ জন।