শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে এক বাড়িতে ৬ বাংলাদেশীর লাশ, হত্যার ধারাবিবরণী

অনলাইন নিউজ পোর্টাল • 06 এপ্রিল 2021, 11:09 দুপুর • 211 বার পঠিত
যুক্তরাষ্ট্রে এক বাড়িতে ৬ বাংলাদেশীর লাশ, হত্যার ধারাবিবরণী

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের একটি বাড়ি থেকে ছয়জন বাংলাদেশীর লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় সময় সোমবার ভোরে ফোনকল পেয়ে পুলিশ ডালাসের একটি বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে। পরে লাশগুলো ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তারা সবাই বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও একই পরিবারের সদস্য।

টেক্সাসের পুলিশ বলছে, পরিবারটির দু'জন সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা দু'জন আপন ভাই। তারাই তাদের মা, বাবা, বোন ও নানীকে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছে।

 

পুলিশের বক্তব্য, ওই দু'ভাই বিষণ্ণতায় ভুগছিলেন ছিলেন। ঘটনার আগে তাদের একজন ফেসবুক নোটে তা উল্লেখ করেছেন। দু'ভাইয়ের মধ্যে ছোটজন ফেসবুকে দীর্ঘ নোটে তাদের বিষণ্ণতায় ভোগার ইতিহাস, হত্যার পরিকল্পনা ও ঘটনা সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাসের সেক্রেটারি নাহিদা আলী বিবিসিকে বলেছেন, আকস্মিক এ ঘটনায় টেক্সাসের পুরো বাংলাদেশী সম্প্রদায় হতবাক হয়ে পড়েছে। তার বর্ণনায়, পরিবারটি ছিল ছিমছাম ও শান্তিপ্রিয়। প্রতিবেশীসহ অন্যদের সহযোগিতার করার ক্ষেত্রে তাদের সুনাম আছে। তিনটি সন্তানই খুব মেধাবী ছিল। ছোট ছেলেটি ফেসবুকে একটি নোট দিয়ে গেছে। যেখানে বলা হয়েছে যে তিনি ও তার ভাই বিষণ্ণতায় ভুগছিলেন দীর্ঘ দিন ধরে।