শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় প্রতিদিন গড়ে ৩৬০ জন গুলিবিদ্ধ হচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 11 এপ্রিল 2021, 02:41 দুপুর • 595 বার পঠিত
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় প্রতিদিন গড়ে ৩৬০ জন গুলিবিদ্ধ হচ্ছে

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় প্রতিদিন গড়ে ৩৬০ জন গুলিবিদ্ধ হচ্ছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, তাদের মধ্যে ১০৬ জনের মৃত্যু হয়। শুক্রবার ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করে বলেন, কাজেই যথেষ্ট হয়েছে, এখন এসব বন্ধ করতে হবে। 

মার্কিন প্রেসিডেন্টের দাবি, আক্রান্ত ও ভুক্তভোগীদের প্রতি কংগ্রেস থেকে যথেষ্ট শোক প্রকাশ করা হয়েছে। এই বন্দুক সহিংসতা বন্ধে যে আইন প্রণয়ন করা হয়েছে, তাতেও ফাঁকফোকর রয়েছে। কাজেই কংগ্রেসকে কেবল শোক জানিয়ে ক্ষান্ত হলেই চলবে না, আরও বেশি কিছু করতে হবে।

‘ভুতুড়ে বন্দুক’ নামে চালু ঘরে তৈরি অনিবন্ধিত ও হদিস মেলা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নির্বাহী আদেশ জারি করেছেন জো বাইডেন। তিনি বলেন, বন্দুক সহিংসতা এ দেশে মহামারি। এটি আন্তর্জাতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্রকে বিব্রতকর অবস্থায় ফেলছে।