যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
10 অক্টোবর 2021, 07:42 বিকাল
•
266 বার পঠিত
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় একটি এক ইঞ্জিন বিশিষ্ট বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।
৯ অক্টোবর এক ইঞ্জিন বিশিষ্ট চেসনা-২১০ বিমানটি স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে বিধ্বস্ত হয়।
মার্কিন ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটলান্টার উত্তর-পূর্বাঞ্চলীয় দেকাল্ব পিচট্রি বিমাবন্দর থেকে উড্ডয়নের পর এক ইঞ্জিন বিশিষ্ট চেসনা-২১০ বিমানটি শুক্রবার স্থানীয় সময় দুপুরে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর পরই বিমানটিতে আগুন ধরে যায়। ফলে এতে থাকা চার যাত্রীর সকলেই নিহত হয়।
তবে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।